[ খেলা ]
রিশাদ যে এভাবে খেলবে তা আশা করেনি শ্রীলংকা
রিশাদ হোসেন
সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে জিতে সিরিজ শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ। ঘরের মাঠে এই সিরিজ জয়ে রিশাদের বিশেষ অবদানের কথা মনে রাখবে লঙ্কানরা। লক্ষ্য তাড়ায় শেষ দিকে এই লেগ স্পিনারের বিধ্বংসী তাণ্ডবে কুপোকাত হয় সফরকারীরা।
এদিন ব্যাট হাতে ১৮ বলে ৪৮ রান করে রিশাদ একাই ঘুরিয়ে দিয়েছিলেন ম্যাচের দৃশ্যপট। শ্রীলংকার তারকা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার এক ওভারেই রিশাদ নিয়েছেন ২৪ রান। স্বাগতিকরা মূলত ম্যাচ জিতে নেয় ওই এক ওভারেই।
ম্যাচ শেষে জানা গেল, রিশাদ যে এভাবে খেলবে তা আশা করেনি শ্রীলংকা। সংবাদ সম্মেলনে জেনিথ লিয়ানাগে বলেন, ‘ওকে (রিশাদ) কৃতিত্ব দিতেই হবে। হাসারাঙ্গা আমাদের সেরা বোলার, তাকে যেভাবে খেলল। আমরা আশা করিনি এমন কিছু হবে। অনেক ভালো ব্যাটিং করেছে। দলের সেরা বোলার মার খেলে এর প্রভাব অন্যদের ওপরও পড়ে।’
.png)
সিরিজ খুইয়ে হতাশ লিয়ানাগে জানালেন, ‘আজকের ফলাফল নিয়ে আমরা অনেক হতাশ। আমরা যথেষ্ট রান করতে পারিনি। বোলাররা ডিফেন্ড করার আপ্রাণ চেষ্টা করেছে। বাংলাদেশ সত্যিই অনেক ভালো খেলেছে। তাদের কৃতিত্ব দিতেই হবে।’
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রিশাদ হোসেন
লিংক সফলভাবে কপি হয়েছে!