ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রুদ্ধশ্বাস ফাইনালে মুলতানকে হারিয়ে চ্যাম্পিয়ন ইসলামাবাদ

স্পোর্টস ডেস্করুদ্ধশ্বাস ফাইনালে মুলতানকে হারিয়ে চ্যাম্পিয়ন ইসলামাবাদ পাকিস্তান সুপার লিগের (পিএসএল
প্রকাশিত: ১০:২৩, ১৯ মার্চ ২০২৪
রুদ্ধশ্বাস ফাইনালে মুলতানকে হারিয়ে চ্যাম্পিয়ন ইসলামাবাদ
ছবি- সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরের ফাইনালে মুলতান সুলতান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা উঁচিয়ে ধরেছে ইসলামাবাদ ইউনাইটেড। যা তাদের তৃতীয় লিগ শিরোপা।

সোমবার করাচি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রান সংগ্রহ করে মুলতান সুলতান্স। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে জয়ের বন্দরে নোঙর করে ইসলামাবাদ।

লক্ষ্য তাড়া করতে নামা ইসলামাবাদের জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ৮ রান। সেই ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ অনেকটাই হাতে নিয়ে আসেন নাসিম শাহ। 

Advertisement

ওভারের পরের ৪ বলে তখন দরকার ৩ রান। পরের দুই বলে দুই রান হলে জিততে ২ বলে লাগে মাত্র ১ রান। ইসলামাবাদের জয় তখন কেবল সময়ের ব্যাপার। ওভারের পঞ্চম বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন নাসিম। এতে ম্যাচে মোড় নেয় নাটকীয়তার। নাসিমের বিদায়ে শেষ বলে ১ রান দরকার পড়ে ইসলামাবাদের। উইকেটে এসেই চার মেরে দলের জয় নিশ্চিত করে নাসিমের ভাই হুনাইন শাহ।

এর আগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুলতান সুলতান্স। অবশ্য শুরুটা ভালো হয়নি মুলতানের। ১৪ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান ইয়াসির খান ও ডেভিড উইলি। তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়ে ইনিংস মেরামত করেন উসমান খান ও মোহাম্মদ রিজওয়ান।

রিজওয়ান আউট হলে ভেঙে যায় তাদের জুটি। ফিফটি হাঁকানোর পরে বেশিক্ষণ টেকেননি উসমানও। টুর্নামেন্ট জুড়েই উড়তে থাকা উসমান আউট হন ৫৭ রান করে। তার উইকেট ঝুলিতে ভরেন শাদাব খান। তারপর মুলতানের হাল ধরেন ইফতিখার আহমেদ। তবে তিনিও যোগ্য সঙ্গী পাননি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে নয়টি উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে মুলতান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!