রেফারির বাঁশি বেজে ওঠার পর সতীর্থের কাছ থেকে বল পেয়েই ৬ সেকেন্ডের মধ্যেই স্লোভাকিয়ার জালে বল পাঠিয়ে দেন অস্ট্রিয়ার ক্রিস্টোফ বমগার্টনার। আর তাতেই বিশ্ব রেকর্ড।
আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে এটিই দ্রুততম গোলের বিশ্ব রেকর্ড। এত কম সময়ে আর কখনো গোল হয়নি আন্তর্জাতিক ফুটবলে। দ্রুততম এই গোলের নায়ক অস্ট্রিয়ার ২৪ বছর বয়সী ফুটবলার বমগার্টনার।
.png)
বমগার্টনার এই রেকর্ড গড়তে পেছনে ফেলেছেন লুকাস পোডলস্কিকে। এর আগে ২০১৩ সালে ইকুয়েডরের বিপক্ষে ৭ সেকেন্ডে গোল করেছিলেন জার্মান মিডফিল্ডার।
দ্রুততম গোলের ম্যাচে স্লোভাকিয়াকে প্রীতি ম্যাচে ২-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার হয়ে অন্য গোলটি করেছেন আন্দ্রেয়াস ওয়েইম্যান।