লেবাননকে গোলবন্যায় ভাসিয়ে অস্ট্রেলিয়ার চারে চার
ঘরের মাঠে লেবাননকে গোলবন্যায় ভাসিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রেখে বিশ্বকাপ বাছাইয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে সকারুরা।
এই ম্যাচের স্বাগতিক ছিল লেবাননই। কিন্তু গাজা যুদ্ধের কারণে ম্যাচটি সরিয়ে নেয়ার অনুরোধ করে এশিয়ান ফুটবল কনফেডারেশন। এ কারণে ম্যাচটি গড়িয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
মঙ্গলবার ক্যানবেরায় অনুষ্ঠিত ম্যাচটিতে লেবাননকে ৫-০ গোলে হারিয়েছে গ্রাহাম আরনল্ডের দল। ম্যাচটিতে অজিদের হয়ে দুটি গোল করেন ক্রেইগ গুডউইন। একবার করে লক্ষ্যভেদ করেছেন কুশিনি ইয়েনগি এবং জন ইরেডেল। অন্য গোলটি আত্মঘাতী।
লেবাননকে গোল বন্যায় ভাসিয়ে চার ম্যাচ থেকে সম্ভব সর্বোচ্চ ১২ পয়েন্ট অর্জন করেছে অস্ট্রেলিয়া। তাতে প্রথম দল হিসেবে গ্রুপ ‘আই’ থেকে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে (কোয়ালিফাইং রাউন্ড) জায়গা করে নিয়েছে সকারুরা।
.png)
দ্বিতীয় রাউন্ডের গণ্ডি পেরিয়ে আসা ১৮ দলকে তৃতীয় রাউন্ডে তিনটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। তৃতীয় রাউন্ডে প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি করে দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি টিকিট কাটবে ২০২৬ বিশ্বকাপের। তৃতীয় ও চতুর্থ হওয়া ছয় দল নিয়ে দুটি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে চতুর্থ রাউন্ড।