এই টুর্নামেন্টের বেশ আগেভাগেই উইমেন্স এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। মঙ্গলবার এক বিবৃতিতে সূচি প্রকাশ করেছে সংস্থাটি।
এবারের আসরে অংশ নেবে আটটি দল। যাদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। আসন্ন এশিয়া কাপের ‘এ’ গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে খেলবে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। আর ‘বি’ গ্রুপে স্বাগতিক শ্রীলংকা ছাড়াও আছে বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ড।
.png)
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত-আরব আমিরাত, ম্যাচটি হবে ১৯ জুলাই। একই দিনে ভিন্ন ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামবে নেপাল।
নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে আসন্ন উইমেন্স এশিয়া কাপে সকল রেফারি ও আম্পায়ারই থাকছেন নারী। এশিয়ান অঞ্চলে ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে এবারের আসরে একটি দলও বাড়ানো হয়েছে। তবে টুর্নামেন্ট সূচি ঘোষণা করা হলেও, এখনও খেলা শুরুর সময় জানানো হয়নি।
এক নজরে উইমেন্স এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি-
তারিখ ম্যাচ
১৯ জুলাই পাকিস্তান বনাম নেপাল
১৯ জুলাই ভারত বনাম আরব আমিরাত
২০ জুলাই মালয়েশিয়া বনাম থাইল্যান্ড
২০ জুলাই শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
২১ জুলাই নেপাল বনাম আরব আমিরাত
২১ জুলাই ভারত বনাম পাকিস্তান
২২ জুলাই শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া
২২ জুলাই বাংলাদেশ বনাম থাইল্যান্ড
২৩ জুলাই পাকিস্তান বনাম আরব আমিরাত
২৩ জুলাই ভারত বনাম নেপাল
২৪ জুলাই বাংলাদেশ বনাম মালয়েশিয়া
২৪ জুলাই শ্রীলঙ্কা বনাম থাইল্যান্ড
২৬ জুলাই সেমিফাইনাল
১ম সেমি গ্রুপ এ ওয়ান বনাম গ্রুপ বি টু
২য় সেমি গ্রুপ বি ওয়ান বনাম গ্রুপ এ টু
২৮ জুলাই ফাইনাল