লিভারপুলের হয়ে খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন আলোনসো। মৌসুম শেষে ইয়ুর্গেন ক্লপের বিদায়ে যে কারণে আলোনসোকে দলে ভেড়ানোর আশা করেছিল রেডরা।
কিন্তু শেষ পর্যন্ত তা না হওয়ায় স্পোর্টিং লিসবনের কোচ রুবেন আমোরিম এখন লিভারপুলের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। এছাড়া ব্রাইটন ম্যানেজার রবার্তো ডি জারবি ও জার্মান বস জুলিয়ান নাগলসম্যানও দৌড়ে আছেন।
.png)
প্রথমবারের মত বুন্দেসলিগা শিরোপা জয়ের দ্বারপ্রান্তে থাকা লেভারকুসেনের এই সাফল্যে আলোনসোর অবদান সর্বাগ্রে। সব ধরনের প্রতিযোগিতায় এখনো পর্যন্ত ৩৮ ম্যাচে অপরাজিত থাকা লেভারকুসেনেই থাকছেন তিনি।
ক্লপের আট বছরের মেয়াদে মাঠ ও মাঠের বাইরে লিভারপুল দারুণভাবে নিজেদের পরিবর্তন এনেছে। চ্যাম্পিয়ন্স লিগে জয়ের এক বছর পর ২০২০ সালে ৩০ বছরের মধ্যে প্রথমবারের মত লিগ শিরোপা জয় করে রেডরা।
এবারের মৌসুমেও লিভারপুলের সামনে ট্রেবল জয়ের মাধ্যমে ক্লপকে স্মরণীয়ভাবে বিদায় জানানোর সুযোগ রয়েছে। গোল ব্যবধানে পিছিয়ে এই মুহূর্তে আর্সেনালের পরে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি।
মৌসুম শেষ হতে আর মাত্র ১০ ম্যাচ বাকি রয়েছে। গত মাসে লিগ কাপ জয় করেছে লিভারপুল। ইউরোপা লিগের ফাইনালে আলোনসোর লেভারকুসেনের সঙ্গে তাদের মুখোমুখি হবার সম্ভাবনা রয়েছে। উভয় দলই শেষ আটে পৌঁছে গেছে।
এদিকে আলোনসোর অনাগ্রহে স্পোর্টিংয়ের ৩৯ বছর বয়সী সাবেক পর্তুগিজ খেলোয়াড় আমোরিমের সামনে সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগ উপস্থিত হতে যাচ্ছে। এরই মধ্যে ঘরোয়া মৌসুমে তিনি স্পোর্টিংয়ের কোচ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
২০১৯ সালে ব্রাগার হয়ে প্রথম কাজ শুরু করেন আমোরিম। এই ক্লাবে ছিলেন মাত্র দুই মাস। এর মধ্যে তার অধীনে ব্রাগা ১৩টি ম্যাচ খেলেছে। এরপর ১০ মিলিয়ন ইউরোতে লিসবন জায়ান্টে যোগ দেন।
প্রথম মেয়াদেই ২০২০/২১ মৌসুমে তিনি ১৯ বছরের মধ্যে লিসবনকে প্রথম লিগ শিরোপা উপহার দেন। গত দুই বছর স্পোর্টিং দ্বিতীয় ও চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করেছে। এবার লিগ ও কাপ শিরোপা জয়ের পথে ভালভাবেই টিকে আছে।