ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএল খেলতে ফের যেদিন ভারত যাবেন মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৬, ৩ এপ্রিল ২০২৪
আইপিএল খেলতে ফের যেদিন ভারত যাবেন মুস্তাফিজ
মুস্তাফিজুর রহমান

আইপিএলের মাঝপথে হঠাৎ করেই ভারত থেকে দেশে ফিরে এসেছেন মুস্তাফিজুর রহমান। এবারের আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলছেন ফিজ। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে দেশে পা রাখেন তিনি। চলমান আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন এ পেসার।

জানা গেছে, টি-২০ বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরেছেন মুস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের জার্সিতে এরই মধ্যে তিন ম্যাচে তার শিকার ৭ উইকেট। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন বাংলাদেশের তারকা এই ক্রিকেটার।

আগামী ৫ এপ্রিল চেন্নাই সুপার কিংসের ম্যাচ রয়েছে। জানা গেছে, সব ঠিক থাকলে আইপিএলে চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচের আগেই ফ্র্যাঞ্চাইজি দলটির সঙ্গে যোগ দেবেন জাতীয় দলের এই বাঁহাতি পেসার। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (৪ এপ্রিল) জরুরি কাজ সম্পন্ন করে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেবেন তিনি। 

Advertisement

উল্লেখ্য, আসন্ন টি-২০ বিশ্বকাপ আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে। এ দুই দেশের ভিসা পেতে বৃহস্পতিবার বাংলাদেশ দলের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বায়োমেট্রিক হবে। সেই তালিকায় নিশ্চিতভাবেই রয়েছেন মুস্তাফিজ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!