ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

একাধিক বাংলাদেশি ক্রিকেটারকে সুখবর দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৭, ৩ এপ্রিল ২০২৪
একাধিক বাংলাদেশি ক্রিকেটারকে সুখবর দিল আইসিসি
ফাইল ছবি

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ নারী দলের। ওয়ানডের পর এরই মধ্যে টি-২০ সিরিজ হেরেছে স্বাগতিকরা। দলগত বাজে পারফরম্যান্সের মধ্যেও একাধিক ক্রিকেটারের ব্যক্তিগত পারফরম্যান্স ছিলো উজ্জ্বল।

ব্যাটে-বলে পারফর্ম করা সেই ক্রিকেটাররা আইসিসি থেকে পেয়েছেন সুখবর। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশ নারী দলের একাধিক ক্রিকেটার। ওয়ানডেতে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। রাবেয়া খান ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৭তম স্থানে।

টি-২০তে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে ৬৩ রানের দারুণ ইনিংস খেলেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। সেই পারফরম্যান্সের সুবাদে টি-২০ ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে জ্যোতির। বর্তমানে তিনি রয়েছেন ১৬তম স্থানে।

Advertisement

টি-২০তে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ৩৪তম স্থানে অবস্থান করছেন মারুফা আক্তার। অজি ব্যাটার এলিসা পেরি ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫ম স্থানে। এছাড়া বোলারদের মধ্যে কিম গার্থ ৫ ধাপ এগিয়ে রয়েছেন ২২ নম্বরে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!