ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘আমরা বার্সেলোনায় যুদ্ধে লড়তে যাব’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৯, ১১ এপ্রিল ২০২৪
‘আমরা বার্সেলোনায় যুদ্ধে লড়তে যাব’
ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ও বার্সেলোনা। ম্যাচটিতে এগিয়ে গিয়েও বার্সার কাছে হেরে গেছে প্যারিসিয়ানরা। 

এবার সেই হারের বদলা নিতেই বার্সেলোনা যাবে প্যারিসের ক্লাবটি, এমনটাই বলছেন দলটির স্প্যানিশ কোচ লুই এনরিকে। বুধবার রাতে পার্ক দ্য প্রিন্সেসে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরেছে পিএসজি। 

শুরুতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় পিএসজি। তবে এরপর রাফিনিয়া ও ক্রিসতেনসন গোল করে বার্সেলোনাকে এনে দিয়েছে জয়। এতে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে কাতালানরা।

Advertisement

আগামী ১৬ এপ্রিল রাতে বার্সেলোনার মাঠে ফিরতি লেগ খেলতে যাবে পিএসজি। ওই ম্যাচকে যুদ্ধ হিসেবেই দেখছেন এনরিকে, ‘আমরা বার্সেলোনায় যুদ্ধে লড়তে যাব। আজ (গতরাতে) আমরা খুব ভালো খেলেছি কিন্তু এমন হার হতাশার এবং বিরক্তিকর। আমরা শুধু সেগুলোই পরিবর্তন করব যা কাজে লাগেনি।’

প্রথম লেগ জেতায় ফিরতি লেগে বার্সেলোনার হার এড়ালেই চলবে। তবে পিএসজির দরকার দুই গোলের ব্যবধানে জয়। তিনি বলেন, ‘অনেক আশা প্রত্যাশা নিয়ে আমরা খেলতে যাব। আমরা সেখানে জিততেও পারি এই ভাবনা আমাদের জন্য ইতিবাচক দিক। আমাদের জন্য ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে। আমার দলের ওপর বিশ্বাস আছে যে তারা পারবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!