বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে কোনো কিছু বুঝে ওঠার আগেই ফিরতে হয় সাজ ঘরে ফেরেন ম্যাক্সওয়েল। শ্রেয়স গোপালের অফ স্টাম্প লাইনে পিচ করা বলটির বাঁক বুঝতে ভুল করেছিলেন। লেগ সাইডে ফ্লিক করতে গেলে বল সামান্য ভেতরে ঢুকে আঘাত করায় পড়তে হয় এলবিডব্লুর ফাঁদে।
এদিন ম্যাক্সওয়েল থেমেছে ৪ বলে ০ রানে। এবারের আইপিএলে নিয়ে ৬ ইনিংসের মধ্যে তৃতীয় শূন্য! আর তাতে একটি রেকর্ডও গড়ে ফেলেছেন এই অজি তারকা।
.png)
আইপিএলে ম্যাক্সওয়েলের ‘ডাক’ ইনিংস হলো ১৭টি। এটিই সর্বোচ্চ, আর কেউ এর বেশিবার শূন্য রানে আউট হননি। তবে ১৭ শূন্যে আরো দুজনকে পাশে পাচ্ছেন ম্যাক্সওয়েল।
ব্যাঙ্গালুরু সতীর্থ দিনেশ কার্তিক ও মুম্বাইয়ের রোহিত শর্মা-এই দুজনও আইপিএলে ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন। তবে ঐ দুই জনের থেকেও একটা বিষয়ে এগিয়ে ম্যাক্সওয়েল।
১৭ ম্যাচে শূন্য রানে আউট হতে সবচেয়ে কম ম্যাচ লেগেছে ম্যাক্সওয়েলরই। ১২৬ ইনিংসেই ১৭ বার শূন্যের দেখা পেয়েছেন তিনি। ১৭ শূন্যধারী কার্তিকের ইনিংস সংখ্যা ঠিক একশোটি বেশি, ২২৬। আর রোহিতের মোট ইনিংস ২৪২টি।