নিজের অবসর নিয়ে নানান সময়ে কথা বলেছেন মেসি। কিন্তু কখনোই স্পষ্ট করে কিছু বলেননি। তবে কিছুদিন আগেও তিনি বলেছেন, ‘যখন তিনি ফুটবলকে উপভোগ করবেন না, তখনই তিনি বিদায় বলবেন।’
Roberto Ayala se refirió a los próximos partidos amistosos que deberá jugar la Selección Argentina: "Nos gustaría jugar contra otros rivales" https://t.co/88PEZICiQc pic.twitter.com/mwr5wtDDlw
— Leeloaca.com (@LeeloacaPD) April 12, 2024
.png)
এদিকে সবকিছু ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপেও মেসিকে দেখা যাবে। সম্প্রতি লিওকে নিয়ে এমন ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ বরার্তো আয়ালাও।
তিনি বলেন, ‘আমি বিষয়টা নিয়ে ম্যাচ ধরে ধরে ভাবছি। এরপর কোপা আমেরিকায় কী হয়, আমরা তা দেখব। সে কোন অবস্থায় আছে, তা–ও যাচাই করা হবে। তবে সিদ্ধান্তটা পুরোপুরিভাবে তার কাছ থেকেই আসবে।’
মেসির জন্য অপেক্ষার পাশাপাশি তার বিকল্প তৈরি রাখার কথাও এ সময় বলেছেন আয়ালা, ‘আমাদের আরেকজন খেলোয়াড় প্রস্তুত রাখতে হবে।’