মঙ্গলবার লখনৌ স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে মুম্বাই। জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে একটি বাউন্ডারি হাঁকিয়েই আউট হয়ে যান ওপেনার রোহিত শর্মা। ৫ বলে ৪ করে সাজঘরে ফেরেন তিনি। এরপর দ্রুত সাজঘরে ফেরত যান তিন টপঅর্ডার- সূর্যকুমার যাদব (১০), তিলক ভর্মা (৭) ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া (০)।
.png)
ইনিংসের শেষ দিকে নেহাল ওয়াদেরার ৪১ বলে ৪৬ ও টিম ডেভিডের অপরাজিত ১৮ বলে ৩৫ রানের ইনিংসের উপর ভর করে মান বাঁচানোর পুঁজি পায় মুম্বাই।
মুম্বাইয়ের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লখনৌ। ১ বলে শূন্য রানে আউট হয়ে যান অর্শিন কুলকারনি। এরপর চাপ সামলে নিয়ে ৫৮ রানের জুটি করেন লোকেশ রাহুল ও মার্কাস স্টয়নিস।
২২ বলে ২৮ রান করে আউট হন রাহুল। স্টয়নিস থামেন ৪৫ বলে ৬২ রানে (৭ বাউন্ডারি ২ ছক্কায়)। এরপর দিপক হুদার ১৮ ও নিকোলাস পুরানের অপরাজিত ১৪ রানে ৪ উইকেটের জয় পায় লখনৌ।