চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা
আগামী জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলো ব্যস্ত সময় পার করছে। এর মধ্যে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তবে সেটি বিশ্বকাপের জন্য নয়, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য এই দল ঘোষণা করেছে পিসিবি। বাবর আজমকে অধিনায়ক করে বৃহস্পতিবার এই দল ঘোষণা করা হয়।
আগামী ১০ মে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে মাঠে নামবে পাকিস্তান। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১২ মে ও ১৪ মে।
.png)
আইরিশদের বিপক্ষে সিরিজ শেষ করেই ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন বাবর-রিজওয়ানরা। আগামী ২২ মে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫, ২৮ ও ৩০ মে।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য পাকিস্তান দল-
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, ইরফান খান নিয়াজী, ইফতেখার আহমেদ, উসমান খান, আজম খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রউফ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ, হাসান আলি ও সালমান আলি আঘা।