এদিন বল হাতে উইকেট না পেলেও দুর্দান্ত বোলিং করেছেন ফিজ। ৪ ওভারে ২২ রান দিয়েছেন। যার মধ্যে একটি মেডেন ওভার ছিল। ছন্দে থাকা মুস্তাফিজকে পরের ম্যাচগুলোতে পাবে না চেন্নাই, তাতে হতাশা প্রকাশ করেছেন স্টিফেন ফ্লেমিং।
পাঞ্জাবের কাছে হারের পর চেন্নাইয়ের হেড কোচ ফ্লেমিং বলেন, ‘শ্রীলংকান ছেলেরা ভিসার জন্য (দেশে) ফিরবে। আশা করি তাদের কাজটা দ্রুত শেষ হবে এবং আমরা পরের ম্যাচে তাদের পাব। (পাঞ্জাবের বিপক্ষে গতকাল খেলা) রিচার্ড গ্লেসন ভালো করেছে এবং ব্যাপারটা ইতিবাচক। মুস্তাফিজকে হারানোটা হতাশার। (বোলিং বিভাগে) আসলে অনেক কিছুই ঘটছে।’
.png)
এই ম্যাচে চোটে পড়েছেন দীপক চাহার। তার চোট নিয়ে ফ্লেমিং বলেন, ‘দীপক চাহারকে দেখে ভালো মনে হয়নি। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে ভালো নেই। ফিজিওদের কাছ থেকে আমি তাই ইতিবাচক খবর পাওয়ার অপেক্ষায় আছি।’
চেন্নাইয়ের জার্সিতে ৯ ম্যাচে ৯.২৬ ইকোনোমিতে ১৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। আর নিজের শেষ ম্যাচে মেইডেন ওভার করেছেন তিনি। যা এবারের আসরে এখন পর্যন্ত একমাত্র বিদেশি বোলার হিসেবে কীর্তি গড়েছেন দ্য ফিজ।
প্রসঙ্গত, এবারের আসরে এখন পর্যন্ত ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই। লিগ পর্বে আরো ৪ ম্যাচ খেলবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এর মধ্যে যেকোনো কিছুই ঘটতে পারে।