ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৭, ৪ মে ২০২৪
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ
ফাইল ফটো

মাঠের ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দলের লড়াই দেখতে মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। আকাশছোঁয়া দামে টিকিট ক্রয় করে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে গড়াবে টি-২০ বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরে গ্রুপ পর্বেই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আগামী ৯ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জমজমাট ম্যাচটি।

এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের। বরাবরের মতো অন্যান্য ম্যাচের চেয়ে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দিকেই আগ্রহ দেখাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। দর্শকদের হুড়োহুড়িতে হু হু করে বাড়ছে এই ম্যাচের টিকিটের দামও।

Advertisement

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চাহিদা বেশি থাকায় এরই মধ্যে টিকিটের দাম দ্বিগুণ বেড়ে গেছে। যেখানে বিক্রির শুরুর দিকে টিকিকের দাম ছিল ১ হাজার ৩০০ ডলার, সেই টিকিটের দাম বাড়িয়ে এখন বিক্রি করা হচ্ছে ২ হাজার ৫০০ ডলারে। অর্থাৎ দামের হিসেবে যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

দুই চিরপ্রতিদ্বন্দী দলের মধ্যকার ম্যাচের টিকিটের চাহিদা বেড়ে যাওয়ার কারণও স্পষ্ট। যুক্তরাষ্ট-কানাডায় প্রচুর পরিমাণে ভারতীয় ও পাকিস্তান অভিবাসী বসবাস করেন। নিজ দেশের ক্রিকেটারদের খেলা সহজে গ্যালারিতে বসে দেখতে পারেন না তারা। যে কারণেই এবারের সুযোগ হাতছাড়া করছে না দুই দেশের ক্রিকেট পাগল ভক্তরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!