শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ। রভম্যান পাওয়েলের নেতৃত্বে টি-২০ বিশ্বকাপে খেলতে যাবে ক্যারিবীয়রা।
আসন্ন বিশ্বকাপ দলে আছেন আলোচিত পেসার শামার জোসেফ। তবে জায়গা হয়নি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাতিয়ে বেড়ানো কাইল মেয়ার্সের।
.png)
এদিকে অভিজ্ঞ সিমরন হেটমায়ার, জেসন হোল্ডার এবং আন্দ্রে রাসেলও বিশ্বকাপ দলে আছেন। তবে নেই আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা সুনিল নারিন।
বিশ্বকাপে ‘সি’ গ্রুপে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং উগান্ডা। গায়ানায় ২ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্বাগতিকরা।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজেরি জোসেফ, জনসন চার্লস, রস্টন চেজ, সিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।