অলরাউন্ডার আকিব ইলিয়াসকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওমান। বুধবার বিশ্বকাপ দল ঘোষণা করেছে তারা।
২০১৬ টি-২০ বিশ্বকাপ থেকে ওমানকে নেতৃত্ব দিয়ে আসছিলেন জিশান মাকসুদ। ২০২১ বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে এবার তাকে সরিয়ে আকিব ইলিয়াসের কাঁধে নেতৃত্ব ভার তুলে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
.png)
ওমানের বিশ্বকাপ দলে জায়গা হয়নি দলটির তারকা ব্যাটসম্যান জাতিন্দার সিং ও লেগ স্পিনার সামায় শ্রিভাস্তাভের। পেসার সুফিয়ান মেহমুদ ও অফ স্পিনার জায় ওডেড্রার সঙ্গে তাদের দুইজনকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে।
আসন্ন টি-২০ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে রয়েছে ওমান। সেখানে তাদের গ্রুপে রয়েছ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড।
ওমানের ১৫ সদস্যের বিশ্বকাপ দল:
আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশ্যাপ প্রজাপতি, প্রাতিক আথাভেল, আয়ান খান, শোয়েব খান, মোহাম্মাদ নাদিম, খালিদ কাইল, নাসিম খুশি, মেহরান খান, বিলাল খান, রাফিকউল্লাহ, কালিমউল্লাহ, ফায়াজ বাট ও শাকিল আহমেদ।
রিজার্ভ: জাতিন্দার সিং, সামায় শ্রিভাস্তাভ, সুফিয়ান মেহমুদ, জায় ওডেড্রা।