চলতি জুনেই বেনফিকার সঙ্গে চুক্তি শেষ হবে ডি মারিয়ার। গত বৃহস্পতিবার ইএসপিএন আর্জেন্টিনা এক প্রতিবেদন প্রকাশ করে যে ডি মারিয়াকে নিতে আলোচনা করছে ইন্টার মায়ামি। তবে ক্লাব ফুটবলে আপাতত মেসি-ডি মারিয়ার এক সঙ্গে খেলা সম্ভব না।
প্যারাগুয়ের রেডিও মনুমেন্টাল এএম ১০৮০ কে মায়ামি কোচ বলেন, ‘অ্যাঞ্জেলকে (ডি মারিয়া) নিয়ে স্পোর্টিং ডিরেক্টরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। লিগের কিছু আর্থিক সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে। তবে বর্তমানে এমন কোনো খেলোয়াড়কে কেনা সম্ভব মনে হচ্ছে না। বিশেষ করে এমন খেলোয়াড় যখন থাকে। সত্যি বলতে আমার কোনো ধারণা নেই (ডি মারিয়ার মায়ামিতে আসার সম্ভাবনা)। আর্থিকভাবে অথবা আইনি দিক থেকে তাকে আনার মতো অবস্থা আছে বলে আমি মনে করছি না।’
.png)
ডি মারিয়ার জন্য মায়ামিতে খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বলে মনে করেন মার্তিনো। মায়ামি কোচ বলেন, ‘এটা সত্যি যে ট্রান্সফার এখন বন্ধ আছে। জুলাইয়ের মাঝামাঝি সময় শুরু হয়। সময় এলেই দেখা যাবে কী করা যায়। ইন্টার মায়ামি ট্রান্সফার মার্কেট খুলবে। উন্নতি করার সুযোগ সব সময় থাকবে।’