ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৪৮ ম্যাচ অপরাজিত, ৫৯ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ লেভারকুসেনের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৭, ৬ মে ২০২৪
৪৮ ম্যাচ অপরাজিত, ৫৯ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ লেভারকুসেনের
ছবি- বেইন স্পোর্টস

বুন্দেসলিগায় দূরন্ত বায়ার লেভারকুসেনের জয়রথ ছুটছেই। এবার ফ্র্যাঙ্কফুর্টের জালে গোল উৎসব করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে টানা ৪৮ ম্যাচ ধরে অপরাজিত জাভি আলোনসোর শিষ্যরা।

টানা ৪৮ ম্যাচ অপরাজিত থেকে বেনফিকার একটি রেকর্ডে ভাগ বসিয়েছে লেভারকুসেন। ইউরোপের লিগ ইতিহাসে পর্তুগালের ক্লাবটির ৫৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে রয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। 

রোববার ডাচ ব্যাংক পার্কে বুন্দেসলিগার ম্যাচে ফ্র্যাঙ্কফুর্টের মুখোমুখি হয়েছিল লেভারকুসেন। ম্যাচটিতে শুরুতে থেকেই দাপট দেখায় চ্যাম্পিয়নরা। সেই ধারাবাহিকতায় ১২তম মিনিটেই দলকে লিড এনে দেন গ্রানিত শাকার।

Advertisement

যদিও ৩৪তম মিনিটে হুগো একিটিকের গোলে সমতায় ফিরেছিলো স্বাগতিকরা। কিন্তু এরপর থেকে শুধুই দ্য কোম্পানিস ইলেভেনদের রাজত্ব। একে একে স্কোরশিটে নাম তোলেন শিক, প্যালাসিওস, ফ্রিমপং ও বনিফেস।

শেষ পর্যন্ত ফ্র্যাঙ্কফুটের ঘরের মাঠ থেকে ৫-১ গোলের জয় নিয়ে ফেরে জাভির শিষ্যরা।

বৃহস্পতিবার ঘরের মাঠ বে অ্যারেনায় ইউরোপা লিগের দ্বিতীয় লেগে রোমার বিপক্ষে মাঠে নামবে লেভারকুসেন। প্রথম লেগে ২-০ এগ্রিগেটে এগিয়ে আছে লেভারকুসেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!