ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-ভারত সিরিজ-২০২৪ (নারী)

বড় সংগ্রহের পথে ভারত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৪, ৯ মে ২০২৪
বড় সংগ্রহের পথে ভারত
ফাইল ফটো

পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-২০তে ভারতের মেয়েদের বিপক্ষে লড়ছে বাংলাদেশ নারী দল। যেখানে দুই উইকেট হারিয়ে দলীয় শতরান পেরিয়েছে সফরকারীরা। এতে বড় সংগ্রহের পথে রয়েছে হারমানপ্রীত কৌরের দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৩ ওভারে দুই উইকেটে ১০২ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। ইনিংসের শুরু থেকেই দেখেশুনে খেলেন তারা দুজন।

Advertisement

তবে ভয়ানক হয়ে ওঠার আগেই শেফালির উইকেট ঝুলিতে ভরেছেন সুলতানা। তার ঘূর্ণিতে শেফালিকে তালুবন্দী করেছেন ফারিহা তৃষ্ণা। এতে নিজের শততম ম্যাচটি স্মরণীয় করার আগেই সাজঘরে ফিরতে হলো এই ব্যাটারকে।

পরে ক্রিজে আসেন দয়ালান হেমলতা। তার সঙ্গে ৩৭ রানের জুটি গড়েন স্মৃতি মান্ধানা। তবে ৩৩ রানে স্মৃতি সাজঘরে ফিরলে ভেঙে যায় তাদের এ জুটি।

এরপর বাইশ গজে আসেন ভারতীয় দলপতি হারমানপ্রীত। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন হেমলতা।

কৌর ১৭ ও ৩০ রানে অপরাজিত আছেন হেমলতা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!