আগামী মৌসুমে সিরি-বি চ্যাম্পিয়ন পার্মার সঙ্গে শীর্ষ লিগে যোগ দিতে যাচ্ছে কোমো। এ মাসের শুরুতে পার্মার সিরি আ লিগে আসা নিশ্চিত হয়েছিল। ২০১৯ সালে সিরি-সি থেকে উন্নীত হবার পর আবারো পেশাদার ফুটবলে ফিরে আসে কোমো।
.png)
প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে সিরি আ লিগ থেকে রেলিগেশনে থাকা কোমো এই সময়ের মধ্যে দারুণভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছে। নানা চড়াই-উৎরাই পেরিয়ে শেষ পর্যন্ত তাদের ২১ বছরের অপেক্ষার অবসান হলো।
কোমোর একাংশের শেয়ারহোল্ডার হিসেবে আছেন আর্সেনালের সাবেক দুই সতীর্থ সেস্ক ফ্যাব্রেগাস ও থিয়েরি অঁরি। এছাড়া বোর্ড সদস্য হিসেবে আছে চেলসির সাবেক মিডফিল্ডার ডেনিস ওয়াইজ।
তৃতীয় থেকে অষ্টম স্থানে থাকা দলগুলোর মধ্যে প্লে অফের মাধ্যমে তৃতীয় উন্নীত দল নির্ধারিত হবে। এই ক্লাবগুলোর মধ্যে রয়েছে ভেনেজিয়া ও সাম্পদোরিয়ার মত সাবেক সিরি আ ক্লাব।