অবশ্য নিয়ম মেনে আগেই আইসিসির কাছে স্কোয়াড জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকায় এখনো আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। জানা গেছে, আজই হতে পারে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা।
জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু শনিবার (১১ মে) দেশের একটি গণমাধ্যমকে এই বিষয়ে জানিয়েছেন, রোববারই (১২ মে) বিশ্বকাপের দল ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। তবে তিনি খুব ছোট একটা ‘যদি’ রেখেছেন।
.png)
লিপু বলেন, ‘সবকিছু চূড়ান্ত, এখন ক্রিকেট অপরারেশন্সের সবুজ সংকেত পেলেই আমরা দল দেব। আমরা মানসিকভাবে প্রস্তুত রয়েছি। কাল (আজ) ম্যাচ শেষে বিকেলের দিকে হয়তো ঘোষণা করব, যদি আমাদের নির্দেশ দেয়া হয়।’
এদিকে বিসিবির সহকারী নির্বাচক হান্নান সরকারও দল ঘোষণা নিয়ে একই কথা জানিয়েছেন। দল ঘোষণা নিয়ে তার বক্তব্য, ‘আমরা প্রস্তুত আছি দল ঘোষণা করার জন্য। বাকিটা বোর্ডের সিদ্ধান্ত। যেহেতু কাল (আজ) ম্যাচ আছে, বোর্ড যখন বলবে তখন দল দেব। সেটা কাল হোক আর পরশু হোক।’