ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার খেলার দ্বারপ্রান্তে বোলোনিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৪, ১২ মে ২০২৪
চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার খেলার দ্বারপ্রান্তে বোলোনিয়া
ফাইল ছবি

নাপোলিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে বোলোনিয়া। আগের মৌসুমের চ্যাম্পিয়ন নাপোলি এবারের লিগে ১২তম পরাজয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে।

এনডোয়ে ও স্টিফান পোশোর দুই গোলে থিয়াগো মোত্তার বোলোনিয়ার তৃতীয় স্থানে ওঠা নিশ্চিত হয়। এই জয়ে জুভেন্টাসকে এক পয়েন্ট ও ষষ্ঠ স্থানে থাকা রোমাকে সাত পয়েন্টে পিছনে ফেলেছে দলটি। টেবিলের শীর্ষ পাঁচ দল আগামী মৌসুমে ইউরোপীয়ান আসরে খেলার সুযোগ পাবে। 

১৯৬৪ সালে পুরোনো ইউরোপিয়ান কাপে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বোলোনিয়া। ঐ একই বছর তারা সাতটি লিগ শিরোপার শেষটি জয় করেছিল। কিন্তু কখনোই আধুনিক যুগের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়নি। 

Advertisement

ম্যাচ শেষে মোত্তা বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের থেকেও আমি সবচেয়ে খুশি হয়েছি ভাল কিছু দলের বিপক্ষে সত্যিকার অর্থেই আমার দল অনেক ভাল খেলেছে। এই মুহূর্ত উপভোগের জন্য আমি সবটুকু দেবার চেষ্টা করেছি। আমার ছেলেরা সত্যিই অসাধারণ।’

দলের তারকা ফরোয়ার্ড জসুয়া জিরকি ৭২ মিনিটে উরুর ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ত্যাগ করা ছিল কালকের ম্যাচে বোলোনিয়ার একমাত্র নেতিবাচক দিক। তিনি ইউরো ২০২৪-এ সিনিয়র দলে প্রথমবারের মত ডাক পাবার অপেক্ষায় আছেন।

বিরতির সময় নাপোলিকে নিয়ে সমর্থকরা দুয়ো ধ্বনি দিয়েছে। গত মৌসুমে শিরোপা জয়ী দলটি এবার কোনভাবেই নিজেদের মেলে ধরতে পারেনি। শিরোপা ধরে রাখা তো দুরের কথা, ইউরোপ থেকেও তারা ছিটকে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!