বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে টেটেনহ্যামের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। আশা আর উদ্বেগ নিয়ে ম্যাচটির ফলাফলের দিকে পাখির চোখ করে রেখেছিল আর্সেনাল সমর্থকেরা। কারণ, এ ম্যাচে সিটিজেনরা পয়েন্ট হারানো মানেই লিগ শিরোপার আরো কাছে গানাররা।
তবে গানারদের সেই আশায় গুড়েবালি। আর এই কাজটি করেছেন সিটিজেন তারকা আর্লিং হালান্ড। তার জোড়া গোলেই হটস্পারদের ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। এতে টানা চতুর্থবারের মতো লিগ শিরোপার দ্বারপ্রান্তে ম্যানসিটি।
.png)
এই জয়ে আর্সেনালকে পেছনে ফেলে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে হ্যাটট্রিক শিরোপাজয়ীরা। আগামী ১৯ নভেম্বর ওয়েস্ট হামের বিপক্ষে জয় পেলেই, শিরোপা উৎসবে মাতবে সিটিজেনরা।
পেপ গার্দিওলার দল সে ম্যাচে পয়েন্ট হারালে সুযোগ থাকবে আর্সেনালের। পরিসংখ্যান বলছে সে সুযোগ কম। কারণ লিগের ৩০ রাউন্ডের পর কোনো পয়েন্ট হারায়নি ম্যানসিটি।
টটেনহামের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই গোল করেন হালান্ড। চলতি মৌসুমে এ পর্যন্ত ২৭টি গোল করেছেন নরওয়ের এই তারকা।
লিগের ৩৭ রাউন্ড শেষে ৮৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানসিটি। আর এর চেয়ে দুই পয়েন্ট ৮৬ নিয়ে টেবিলের দ্বিতীয়তে আর্সেনাল।