ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আবারো বার্সা একাডেমির ট্রেনিং ক্যাম্প হচ্ছে বাংলাদেশে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৭, ১৮ মে ২০২৪
আবারো বার্সা একাডেমির ট্রেনিং ক্যাম্প হচ্ছে বাংলাদেশে
ফাইল ছবি

টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ফুটবল একাডেমির কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। রাজধানীর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) ক্যাম্পাসে তাদের ট্রেনিং ক্যাম্প আয়োজিত হবে। বয়সভিত্তিক ৩টি গ্রুপে সেশনগুলো আয়োজিত হবে।

আগামী ১৯ থেকে ২৩ জুন বার্সা একাডেমির কো-অর্ডিনেটর ফ্রানসেস্ক পুইগডোমিনেক ও কোচ হেক্টর আলবিনানা সরাসরি তত্ত্বাবধানে ক্যাম্পটি অনুষ্ঠিত হবে। আইএসডি ও অন্যান্য স্কুলের ৬ থেকে ১৭ বছর বয়সী আগ্রহী শিক্ষার্থীরা এই ক্যাম্পে অংশ নিতে পারবেন।

অনূর্ধ্ব-১১ বছর বয়সীদের জন্য সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, অনূর্ধ্ব ১৪ বছর বয়সীদের জন্য বেলা সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের জন্য বেলা সাড়ে ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সেশন চলবে। ক্যাম্পের জন্য নিবন্ধনের সুযোগ থাকবে আগামী ২১ মে পর্যন্ত।

Advertisement

এফসি বার্সেলোনার প্রতিষ্ঠান বার্সা একাডেমি এর শিক্ষার্থীদের ফুটবলের মাধ্যমে কেবল খেলোয়াড় হওয়ার প্রশিক্ষণই দেয় না, একইসঙ্গে ভালো মানুষ হিসেবেও গড়ে তোলার চেষ্টা করে। এটি বার্সার তৈরি নিজস্ব পদ্ধতি দ্বারা অনুপ্রাণিত স্কুল মডেলের মাধ্যমে পরিচালিত হয়।

দক্ষতা উন্নয়ন, দলগত কাজ ও খেলোয়াড়সুলভ মানসিকতার ওপর গুরুত্ব দিয়ে তরুণ মেধাবীদের ফুটবলে দক্ষ ও আগ্রহী করে তোলার ক্ষেত্রে একটি প্রতিশ্রুতিশীল প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখছে আইএসডি’র বার্সা একাডেমি ফুটবল ট্রেনিং ক্যাম্প।

বার্সা একাডেমি ফুটবল ট্রেনিং ক্যাম্প সামগ্রিক উন্নয়নের ওপর গুরুত্ব দেয়। যেখানে প্রতিটি খেলোয়াড়কে কেবল প্রায়োগিক দক্ষতা বাড়ালেই হবে না; পাশাপাশি দলগত কাজের গুরুত্ব, সততার সঙ্গে খেলা (ফেয়ার প্লে) এবং খেলার প্রতি মর্যাদার বিষয়টিও শিখতে হয়। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!