ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বার্সা ছাড়ার ব্যাপারে যা জানালেন জাভি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৫, ১৯ মে ২০২৪
বার্সা ছাড়ার ব্যাপারে যা জানালেন জাভি
জাভি হার্নান্দেজ

সম্প্রতি গুঞ্জন ওঠে, মৌসুম শেষে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজকে বিদায় দেওয়া হবে। তবে উল্টো তথ্য জানিয়েছেন জাভি নিজেই। তিনি এখনো ক্লাবে থেকে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।

শুক্রবার স্প্যানিশ গণমাধ্যম বেশ আত্মবিশ্বাসের সঙ্গে তাদের রিপোর্টে জানিয়েছে আগামী কিছুদিনের মধ্যেই জাভিকে ছাঁটাই করতে যাচ্ছে কাতালান জায়ান্টরা। কিন্তু জাভি জানিয়েছেন, এ বিষয়ে বার্সেলোনা তাকে শান্ত থাকতে বলেছে। 

৪৪ বছর বয়সী জাভি এর আগে জানুয়ারিতে মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দলের পারফরমেন্স উন্নতি হওয়ায় তিনি আবারো বার্সেলোনায় থাকার বিষয়ে নিজের সিদ্ধান্তের নাটকীয় পরিবর্তন করেন। 

Advertisement

এদিকে সপ্তাহের শুরুতে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের তুলনায় বার্সেলোনার আর্থিক পরিস্থিতি খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই, জাভির এই মন্তব্যের বিপরীতে লাপোর্তা বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জাভি বলেন, ‘কোন রিপোর্ট নিয়ে আমি আগ্রহী নই। ক্লাব আমাকে শান্ত ও আত্মবিশ্বাসী থাকতে সাহস যুগিয়ে যাচ্ছে। আমার কাছে কোন কিছুই এখনো পরিবর্তিত হয়নি।

আমরা সভাপতির সঙ্গে পুরো বিষয় নিয়ে আলোচনা করেছি। সেখানে কোন কিছু হয়ে থাকলে সবাই জানতো। কিন্তু কার্যত তিন সপ্তাহ আগে যেমন ছিল সবকিছুই এখনো তেমনই আছে।’

এ বছরই জাভির সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু গত মাসে লাপোর্তা ও জাভি উভয়ই ঘোষণা দিয়েছেন ২০২৫ সালের জুন পর্যন্ত কোচ হিসেবে তিনিই থাকছেন। গত মৌসুমের লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা এবার কোন শিরোপা জিততে পারেনি। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!