সদ্যই শেষ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুম। সেই সঙ্গে জয় দিয়ে লিভারপুল অধ্যায় শেষ করেছেন ইয়ুর্গেন ক্লপ। আর বিদায় বেলাতে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাকে প্রশংসায় ভাসিয়েছেন অলরেডস কোচ।
গত তিনবারের মতো এবারও লিগ শিরোপা উঁচিয়ে ধরেছে ম্যানসিটি। এর মধ্য দিয়ে ইংলিশ লিগের একমাত্র দল হিসেবে টানা চারটি লিগ শিরোপা জয়ের কীর্তি গড়েছে সিটিজেনরা।
.png)
গার্দিওলাকে নিয়ে ক্লপ জানিয়েছেন, ‘১১৫ টা অভিযোগ নিয়ে সিটির সঙ্গে যা-ই হোক না কেন, পেপ গার্দিওলা বিশ্বের সেরা ম্যানেজার। এই ক্লাবেই (ম্যানচেস্টার সিটি) অন্য কোন ম্যানেজারকে এনে দাঁড় করিয়ে দেন, তারা টানা চারবার লিগ জিততে পারবে না।’
আগামী মৌসুমে লিভারপুলের ডাগআউটে দেখা যাবে ডাচ কোচ আর্না স্লটকে। সমর্থকদের নতুন কোচকে স্বাগত জানাতে বললেন ক্লপ।
এই জার্মান কোচ বলেন, ‘যেভাবে আপনারা আমাকে স্বাগত জানিয়েছিলেন, সেভাবে নতুন ম্যানেজারকে স্বাগত জানাবেন। প্রথম দিন থেকে আপনারা তার পাশে থাকবেন, তার প্রতি বিশ্বাস রাখবেন, দলকে তাগিদ দিবেন। আমি এখন আপনাদেরই একজন।’