ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গোল্ডেন বুট জিতলেন হালান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯, ২০ মে ২০২৪
গোল্ডেন বুট জিতলেন হালান্ড
ছবি- সংগৃহীত

মৌসুমের শুরু থেকেই উড়ন্ত ফর্মে ছিলেন আর্লিং হালান্ড। সেই ধারাবাহিকতায় চলতি মৌসুমে ২৭ গোল করেছেন তিনি। পুরো মৌসুম জুড়ে দারুণ খেলার স্বীকৃতিও পেয়েছেন এই নরওয়েজিয়ান ফুটবলার।

চলতি মৌসুমে সর্বোচ্চ ২৭ গোল করে গোল্ডেন বুট জিতেছেন হালান্ড। নিকটতম প্রতিদ্বন্দ্বী চেলসির কোল পালমারকে পেছনে এই পুরস্কার জিতে নেন তিনি। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগ ফুটবলে গোল্ডেন বুট জিতেছেন এই ফুটবলার।

সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগ মৌসুমে ২২ গোল করেছেন ব্লুজদের তরুণ তুর্কি পালমার। সেই হিসেবে তার থেকে ৫ গোল বেশি করেছেন হালান্ড।

Advertisement

গতকাল মৌসুমের শেষ ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারিয়ে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। 

অপরদিকে এভারটনের বিপক্ষে জয় পেলেও তা কোনো কাজে আসেনি আর্সেনালের। তাদের থেকে ২ পয়েন্ট বেশি নিয়ে শিরোপা ঘরে তুলেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!