ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

অভিবাসীদের নিয়ে চোখ রাঙাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

আশরাফুল ইসলাম আকাশ
প্রকাশিত: ১৫:৫০, ২০ মে ২০২৪
অভিবাসীদের নিয়ে চোখ রাঙাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
কোলাজ- ডেইলি বাংলাদেশ

ক’দিন পরেই মাঠে গড়াবে আইসিসি টি-২০ বিশ্বকাপের নবম আসর। এবারের আসরের আয়োজক যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। দুই দেশের ৯ ভেন্যুতে আগামী ২ জুন থেকে শুরু হবে কুড়ি ওভারের বিশ্বযজ্ঞ।

আসন্ন বিশ্বকাপে অংশ নেবে ২০ দল। যেখানে সেরা আট দল বিশ্বকাপ নিশ্চিত করেছিল আগেই। এর সঙ্গে অটোমেটিক চয়েজে বিশ্বকাপের টিকিট পায় সেরা র‌্যাংকিংয়ে অবস্থান করা দুদল এবং আয়োজকরা। বাকি ৮ দলকে বিশ্বকাপের টিকিট পেতে আঞ্চলিক পর্যায়ে লড়াই করতে হয়েছে। সেই ধারাবাহিকতায় আফ্রিকা, ইউরোপ, এশিয়া থেকে দুটি করে দল সুযোগ পেয়েছে। সেইসঙ্গে আমেরিকা এবং ইস্ট-এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে একটি করে দল বিশ্বকাপে খেলবে।

আগামী ২৯ জুন ফাইনালের মধ্যে দিয়ে ৩০ দিনব্যাপী ৫৫ ম্যাচের এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

Advertisement

এবারের টি-২০ বিশ্বকাপ মাঠে গড়াবে গ্রুপ পদ্ধতিতে। চার গ্রুপ থেকে দুটি করে সেরা দল জায়গা করে নিবে সুপার এইটে। এই স্টেজেও দুটি গ্রুপ থাকবে। প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ২ দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। 

বৈশ্বিক আসরকে সামনে রেখে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে ১৯টি দল। বাকি রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। জানা গেছে, শিগগিরই তারাও স্কোয়াড ঘোষণা করবে। কুড়ি ওভারের এই টুর্নামেন্টে কোন দলের স্কোয়াডে কারা আছেন, তাদের শক্তিমত্তা কেমন সেসব নিয়েই ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য এ আয়োজন।

উইন্ডিজ-যুক্তরাষ্ট্র বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর স্কোয়াড নিয়ে ২০ পর্বের সিরিজ সাজানো হয়েছে। যার দ্বিতীয় পর্বে থাকছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড ও দলটির বিভিন্ন তথ্য।

যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। ছবি- সংগৃহীতযেদিন বিশ্বকাপ মিশন শুরু করবে যুক্তরাষ্ট্র

আগামী ২ জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। আসরের উদ্বোধনী ম্যাচেই কানাডাকে চ্যালেঞ্জ জানাবে যুক্তরাষ্ট্র। ম্যাচটি হবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। সেই হিসেবে আর ১৩ দিন পর নামতে হবে তাদের। তারই ধারাবাহিকতায় ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিশ্বকাপের সহ-আয়োজকরা।

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন এক সময় নিউজিল্যান্ডের হয়ে খেলা কোরি অ্যান্ডারসন। সবকিছু ঠিক থাকলে স্বাগতিকদের হয়ে ঝড় তুলবেন এই ক্রিকেটার। এর আগেও তিনি বিশ্বকাপ খেলেছেন। সেটি অবশ্য নিউজিল্যান্ডের জার্সিতে।

নিজেদের মাটিতে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেবেন ভারতীয় বংশোদ্ভূত মোনাক প্যাটেল। 

আসন্ন বিশ্বকাপের ‘এ’ গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্র। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড ও কানাডা।

অভিবাসীদের আস্তানা

নামে যুক্তরাষ্ট্র হলেও বিশ্বকাপের সহ-আয়োজকদের ডেরা পরিপূর্ণ করা হয়েছে অভিবাসীদের দিয়ে। তাতে বলা যায়, ঘরের মাঠে প্রতিপক্ষদের চ্যালেঞ্জ জানাতে অভিবাসীদের আস্তানা গেড়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের ঘোষিত স্কোয়াডে নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ক্রিকেটারদের সংখ্যাই বেশি। যেখানে সবচেয়ে বড় নাম কোরি অ্যান্ডারসন।

পারফরম্যান্স দিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যমণি হতে পারেন কোরি অ্যান্ডারসন। ছবি- সংগৃহীতএছাড়া ভারতের গুজরাটে জন্ম নেয়া মোনাক প্যাটেল যুক্তরাষ্ট্র দলকে নেতৃত্ব দিবেন। তার সঙ্গে তালিকায় আছেন মিলিন্দ কুমার, নিতিশ কুমার, হারপ্রীত সিং ও নিসর্গ প্যাটেলের মতো ক্রিকেটাররা। যাদের প্রত্যেকের নামই ভারতের সঙ্গে জড়িয়ে আছে।  

ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের ক্রিকেটাররাও যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। তার মধ্যে শায়ান জাহাঙ্গীর অন্যতম।
পাকিস্তানেরও বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে যুক্তরাষ্ট্র দলটি। এছাড়াও উইন্ডিজের দুজন ও দক্ষিণ আফ্রিকার একজন রয়েছেন। 

অভিবাসীদের আস্তানা গড়ে বিশ্বকাপে ভালো কিছুর স্বপ্নই দেখছে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। যেখানে সুযোগ পেলে ব্যাট হাতে অ্যান্ডারসন, মোনাক প্যাটেল ও শায়ানরা চমক দেখাতে পারেন।

দুশ্চিন্তা ব্যাটিংয়ে

আসন্ন টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে কতটা সুবিধা নিতে পারবে যুক্তরাষ্ট্র, সেটিই বড় প্রশ্ন। কারণ, প্রতিপক্ষ হিসেবে তাদের মোকাবিলা করতে হবে ভারত, পাকিস্তান ও আয়ারল্যান্ডের মতো দলকে। বড় দলের অভিজ্ঞ বোলারদের মোকাবিলায় বড় চ্যালেঞ্জ হবে স্বাগতিকদের।

তবে উইকেট সামলানোর পাশাপাশি ব্যাট হাতেও প্রতিপক্ষ বোলারদের চোখ রাঙাবে যুক্তরাষ্ট্র দলপতি মোনাক প্যাটেল। কোনো ইনজুরি না থাকলে গ্রুপ পর্বের সব ম্যাচেই তাকে দেখা যাবে। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে আরেক উইকেটরক্ষক-ব্যাটার আন্দ্রিস গুজের। তারা দুজন ছাড়ার ব্যাট হাতে চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন নীতিশ কুমার ও শায়ান জাহাঙ্গীররা।

বোলিংয়ে ভারসাম্য

যুক্তরাষ্ট্র দলে বোলিং ইউনিটে নেতৃত্ব দিবেন সৌরভ নেত্রাভালকার কিংবা আলী খানের মতো পেসার। তাদের সঙ্গে তাল মেলাবেন কোরি অ্যান্ডারসন এবং হারপ্রীত সিং। একাদশে সুযোগ ঝলক দেখাতে পারেন নশটুশ কেনজিগে। রিজার্ভ: গাজানান্দ সিং, জুনোয় ড্রাইড্যাল এবং ইয়াসির মোহাম্মদ।

টি-২০ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলে ভারতীয় বংশোদ্ভূতদের ছড়াছড়ি। ছবি- খেল নাওঅলরাউন্ডারের ছড়াছড়ি

ঘরের মাঠের বিশ্বকাপে রীতিমতো অলরাউন্ডারদের পসরা সাজিয়ে বসেছে যুক্তরাষ্ট্র। যেখানে সবচেয়ে বড় নাম কোরি অ্যান্ডারসন। তার সঙ্গে দেখা যেতে পারে নিগর্স প্যাটেল, অ্যারন জোনস, মিলিন্দ কুমার ও স্টিভেন টেলরদের। আবার প্রতিপক্ষ বিবেচনায় বিশ্বমঞ্চ মাতাতে পারেন জেসি সিং ও শ্যাডলি ভ্যান স্কলওয়াকরা।

নিজেদের দিনে এসব অলরাউন্ডাররা ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে মুহূর্তেই। এখন দেখার বিষয় এটাই, ঘরের মাঠে তারা কতটা কার্যকর? সেই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড

মোনাক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোনস, আন্দ্রিস গুজ, স্টিভেন টেলর, কোরি অ্যান্ডারসন, সৌরভ নেত্রাভালকার, জেসি সিং, হারপ্রীত সিং, নশটুশ কেনজিগে, শ্যাডলি ভ্যান স্কলওয়াক, নীতিশ কুমার, আন্দ্রিস গুজ, শায়ান জাহাঙ্গীর, আলী খান, নিসর্গ প্যাটেল, মিলিন্দ কুমার।

রিজার্ভ: গাজানান্দ সিং, জুনোয় ড্রাইড্যাল এবং ইয়াসির মোহাম্মদ।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ম্যাচের সূচি-

তারিখ প্রতিপক্ষ ভেন্যু
২ জুন ২০২৪ কানাডা ডালাস
৬ জুন ২০২৪ পাকিস্তান ডালাস
১২ জুন ২০২৪ ভারত নিউ ইয়র্ক
১৪ জুন ২০২৪ আয়ারল্যান্ড লডারহিল
ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!