ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

হরভজন জানালেন, আইপিএলের ফাইনাল খেলবে কারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৮, ২০ মে ২০২৪
হরভজন জানালেন, আইপিএলের ফাইনাল খেলবে কারা
ফাইল ছবি

চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলের প্লে অফে চতুর্থ দল হিসেবে নিজেদের জায়গা পাকা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্লে অফের চারটি দল চূড়ান্ত হয়েছে। তবে ফাইনালে খেলবে কোন দুই দল? জানিয়ে দিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার।

পয়েন্ট তালিকার শীর্ষে শেষ করেছে কলকাতা নাইট রাইডার্স। চলতি মৌসুমে সবচেয়ে ধারাবাহিক ক্রিকেট খেলেছে দলটি। ফাইনালে কেকেআর খেলবে, এমনটাই মনে করেন হরভজন সিং।

হরভজন মতে, কেকেআরের বিরুদ্ধে ফাইনালে খেলবে বিরাট কোহলির ব্যাঙ্গালুরু। নিজের ইউটিউব চ্যানেলে এ কথা বলেন ভারতের হয়ে ২০০৭ সালে টি-২০ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী ক্রিকেটার।

তিনি বলেন, আমার মনে হচ্ছে কলকাতা ও ব্যাঙ্গালুরু ফাইনাল খেলবে। সেটা হলে আবার কোহলি ও গৌতম গম্ভীর মুখোমুখি হবে। ব্যাঙ্গালুরু চ্যাম্পিয়নও হতে পারে। তবে তার জন্য ওদের খুব পরিশ্রম করতে হবে। যদি একই রকম এনার্জি নিয়ে ওরা খেলে তা হলে বিরাটদের আটকানো খুব কঠিন হবে।

কলকাতা ও ব্যাঙ্গালুরু ছাড়া প্লে অফের বাকি দু’টি দল সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। হায়দরাবাদ দ্বিতীয় ও রাজস্থান তৃতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করেছে।

প্রথম কোয়ালিফায়ারে খেলবে কলকাতা ও হায়দরাবাদ। যারা জিতবে, তারা উঠবেন ফাইনালে। অবশ্য হারলেও আরো একটি সুযোগ পাবে পরাজিত দল। কিন্তু ব্যাঙ্গালুরুকে ফাইনালে উঠতে হলে দু’টি ম্যাচ জিততে হবে। তাই কোহলিদের লড়াই বেশি কঠিন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!