আইপিএল ইতিহাসে প্রথম দল হিসেবে কলকাতার রেকর্ড
চলমান আইপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমবার এই কীর্তি করেছে তারা। এর পাশাপাশি আইপিএলে রেকর্ড করেছে কেকেআর। আগের ১৬ বছরে যা করতে পারেনি কোনো দল!
কী করেছেন শ্রেয়স আইয়াররা?
চলতি মৌসুমে গ্রুপ পর্বের শেষে কলকাতার নেট রানরেট ১.৪২৮। আইপিএলের ইতিহাসে শীর্ষে থাকা কোনো দল এত বেশি রানরেট নিয়ে গ্রুপ পর্ব শেষ করতে পারেনি। আগের প্রতি আসরে যে দল পয়েন্ট তালিকার শীর্ষে শেষ করেছে, তাদের রানরেট এর থেকে কম ছিল।
এর আগে রেকর্ডটি ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের দখলে। ২০২০ সালের আইপিএলে গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির নেট রানরেট ছিল ১.১০৭। যা এবার টপকে গেছে কেকেআর। তালিকায় তৃতীয় স্থানেও মুম্বাই। ২০১০ সালে তাদের নেট রানরেট ছিল ১.০৮৪।
চলতি আইপিএলে ১৪টি ম্যাচের মধ্যে ৯টি ম্যাচ জিতেছে কলকাতা। হেরেছে মাত্র ৩টি ম্যাচ। বৃষ্টির কারণে শেষ দু’টি ম্যাচ ভেস্তে গেছে। ফলে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে শেষ করেছেন শ্রেয়সরা।
টেবিলের দ্বিতীয় স্থানে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে এই দুই দল। রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে হবে এলিমিনেটর।