[ খেলা ]
কষ্টের হারেও গর্বিত তিনি
জাভি আলোনসো। ছবি- সংগৃহীত
বায়ার লেভারকুসেন। হারতেই ভুলে গিয়েছিল তারা। অবশেষে তাদের সেই জয়রথ থামিয়েছে আটালান্টা। সেটাও আবার ইউরোপা লিগের ফাইনালে। এতে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের অবিশ্বাস্য যাত্রা অবশেষে থেমেছে ৫১ ম্যাচ পর।
শিরোপা হাতছাড়ার সঙ্গে হারের বিষাদ সঙ্গী হলেও এমন পথচলায় গর্বিত দলটির কোচ জাভি আলোনসো। ইউরোপা লিগের ফাইনালে আটালান্টার কাছে ৩-০ গোলে হেরে গেছে লেভারকুসেন।
এই একটি হারে অবশ্য তার পুরো মৌসুমের সাফল্য ম্লান হয়ে যাচ্ছে না। আলোনসো বরং গর্বিত তার দলকে নিয়ে।
.png)
তার কথায়, ‘৫২তম ম্যাচে এসে পরাজয়টা স্বাভাবিক কিছু নয়। ব্যতিক্রম হচ্ছে আমরা যা অর্জন করেছি তার জন্য গর্ব করা। কিন্তু শেষ দিকে হেরে গেছি এটিই কষ্ট দিচ্ছে।’
নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি বলে শিরোপা জিততে পারেনি বলছেন আলনসো, ‘আটালান্টা আমাদের চেয়ে ভালো খেলেছে তারাই এই শিরোপার প্রাপ্য। এটা আমাদের দিন ছিল না। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এমনটা হওয়ায় কষ্ট দিচ্ছে।’
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বায়ার লেভারকুসেন
লিংক সফলভাবে কপি হয়েছে!