ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ ২০২৪

হোয়াইটওয়াশ থেকে বাঁচার ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪১, ২৫ মে ২০২৪
হোয়াইটওয়াশ থেকে বাঁচার ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-২০তেই হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য মান বাঁচানোর লড়াই। আজ শনিবার (২৫ মে) যুক্তরাষ্ট্রের হিউস্টনের প্রেইরি ভিউ কমপ্লেক্সে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে মুখোমুখি হবে দুই দল। 

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। গত ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ ছিল বাংলাদেশ। বিশেষ করে টপ অর্ডার। তারপরও আজকের ম্যাচে টপ অর্ডারে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। তরুণ তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। তিনে খেলবেন নাজমুল হোসেন শান্ত।

মিডল অর্ডারে তাওহীদ হৃদয়ের সঙ্গে থাকবেন দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। লোয়ার মিডল অর্ডারে ফিনিশারের ভূমিকায় থাকবেন জাকের আলি অনিক। লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় আজ সুযোগ পেতে পারেন তানভির ইসলাম।

Advertisement

দুই বিশেষজ্ঞ স্পিনার সাকিব-তানভিরের সঙ্গে থাকতে পারেন ৩ পেসার তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!