ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিরি আর মৌসুম সেরার পুরস্কারে ইন্টারের জয়জয়কার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১৪, ২৫ মে ২০২৪
সিরি আর মৌসুম সেরার পুরস্কারে ইন্টারের জয়জয়কার
ফাইল ছবি

প্রতিবারই মৌসুম শেষে নানাক্ষেত্রে সেরা পারফরমারদের অ্যাওয়ার্ড দেয় সিরি আ কর্তৃপক্ষ। সদ্য সমাপ্ত মৌসুম পরবর্তী অ্যাওয়ার্ডে চ্যাম্পিয়ন ইন্টার মিলানের প্রাধান্য লক্ষ্য করা গেছে।

ক্লাবটির কোচ সিমোনে ইনজাগি বর্ষসেরা কোচ ও স্ট্রাইকার লটারো মার্টিনেজ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেছেন। ৪৮ বছর বয়সী ইনজাগিকে সেরা হিসেবে বেছে নিয়েছেন স্পোর্টস পাবলিকেশন পরিচালকদের একটি প্যানেল। লিগ সূত্রে এ কথা জানা গেছে।

এ সম্পর্কে লিগা সিরি আ’র প্রধান নির্বাহী লুইগি ডি সিয়ারভো এক বিবৃবিতে বলেছেন, ‘এটা একমাত্র সিমোনে ইনজাগিরই প্রাপ্য ছিল। এবারের ইন্টার দলটি আক্রমন ও রক্ষণভাগে সমানভাবে সেরা ছিল।

Advertisement

একইসাথে ২৮ ম্যাচে অপরাজিত থেকে তারা শিরোপা নিশ্চিত করেছে। ইনজাগির অধীনে ইন্টারের খেলোয়াড়রা ধারাবাহিকভাবে দারুণ ফুটবল খেলে গেছে। যেখানে সমন্বয় ও দৃঢ়তা বজায় ছিল।’

মৌসুমের শুরুতে ইন্টারের অধিনায়কের দায়িত্ব পান আর্জেন্টাইন ফরোয়ার্ড মার্টিনেজ। এবারের লিগে ৩৩ ম্যাচে তিনি সর্বোচ্চ ২৪ গোল করেছেন। ডি সিয়ারভো আরো বলেছেন, ‘পারফরমেন্স ও নেতৃত্বের দিক থেকে লটারো মার্টিনেজ অভাবনীয় একটি মৌসুম কাটিয়েছে।’

ভেরোনার বিপক্ষে ইন্টারের মৌসুমের শেষ ম্যাচের আগে এই পুরস্কার প্রদান করা হয়। সিরি আ এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইন্টারের আরো দুই খেলোয়াড় পুরস্কার পেয়েছেন। মৌসুম সেরা মিডফিল্ডার হাকান কালহানগ্লু ও সেরা ডিফেন্ডার হয়েছেন আলেহান্দ্রো বাস্তোনি।

সেরা গোলরক্ষক মনোনীত হয়েছেন মোঞ্জার মিশেল ডি গ্রেগরিয়। সেরা স্ট্রাইকার হয়েছেন জুভেন্টাসের ডুসান ভ্লাহোভিচ। বোলোনিয়ার ২৩ বছর বয়সী ডাচ স্ট্রাইকার জসুয়া জিরকি বর্ষসেরা অনুর্ধ্ব-২৩ খেলোয়াড় মনোনীত হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!