ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রেকর্ড ১৫তম ইউসিএল শিরোপায় রিয়ালের চোখ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৭, ২৮ মে ২০২৪
রেকর্ড ১৫তম ইউসিএল শিরোপায় রিয়ালের চোখ
ফাইল ছবি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। শনিবার ওয়েম্বলিতে যে রিয়ালই ফেভারিট, তাতে কোন সন্দেহ নেই। ইউরোপীয়ান ক্লাব ফুটবলে রেকর্ড ১৫তম শিরোপা জয়ের লক্ষ্য লস ব্লাঙ্কোসদের।

জার্মান দল বরুশিয়া বিস্ময়করভাবে বড় দলগুলোকে পেছনে ফেলে ফাইনালে খেলছে। আর এ কারণেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অপেক্ষাকৃত ছোট নাম ডর্টমুন্ডের বিপক্ষে ইউরোপিয়ান রাজাদের দাপট কতটা ভয়ঙ্কর হয় তা দেখতে অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।

আরো একটি শিরোপা নি:সন্দেহে ইউরোপে রিয়াল মাদ্রিদকে আরো একধাপ এগিয়ে দিবে। বিশেষ করে পিএসজি থেকে এবারের গ্রীষ্মে দলে যোগ দেওয়ার ক্ষণ গুণতে থাকা ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের জন্যও এটি একটি মর্যাদার লড়াই।

Advertisement

জয়ী হবে এমন বিশ্বাস নিয়েই মাঠে নামবে মাদ্রিদ। কিন্তু এই শিরোপা জয়ে কতটা নমনীয়তা প্রয়োজন তা হয়তো মাঠেই প্রমাণ হবে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তারা খাদের কিনারা থেকে উঠে এসে জয় ছিনিয়ে নিয়েছে।

সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে পরাজিত করতে তাদের কষ্ট করতে হয়েছে। কার্লো আনচেলত্তির দলের হয়ে বদলি খেলোয়াড় জোসেলুর শেষ মুহূর্তের জোড়া গোলে মাদ্রিদের জয় নিশ্চিত হয়।

পিছিয়ে পড়েও মাদ্রিদের এই ফিরে আসা নতুন ঘটনা নয়। প্রতিপক্ষ ঠিক যখন বিশ্বাস করা শুরু করে যে আজ তারা চেপে বসেছে ঠিক তখনই মাদ্রিদ আঘাত হানে, আর এতেই প্রতিপক্ষের বিদায় নিশ্চিত হয়।

গত এক দশকে পাঁচটি শিরোপা নিজেদের করে নিয়েছে মাদ্রিদ। সব মিলিয়ে লস ব্লাঙ্কোসদের শিরোপার কাছাকাছি আছে সাতটি শিরোপা জয়ী এসি মিলান। সর্বশেষ ১৭ বছর আগে মিলান এই শিরোপা জয় করেছিল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!