ভারতের সাবেক ক্রিকেটারদের পাশাপাশি কোহলির সমালোচনায় মেতেছিলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুলও। কিন্তু তাতেই বিপত্তিতে পড়েছেন তিনি। কোহলির সমালোচনা করায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ব্যাঙ্গালুরুর ম্যাচে কোহলির সমালোচনা করেছিলেন সাইমন ডুল। সেই ম্যাচে ৪২ থেকে ৫০-এ পৌঁছাতে কোহলির লেগেছিল ১০ বল। তাতেই ভারতের সাবেক অধিনায়কের তীব্র সমালোচনা করেছেন সাবেক কিউই পেসার।
.png)
সম্প্রতি দীনেশ কার্তিককে দেওয়া এক সাক্ষাৎকারে ডুল বলেন, ‘কোহলি আউট হওয়ার পর দলের কী হবে তা নিয়ে সকলে চিন্তায় পড়ে যায়। ওর ব্যাপারে আমি অন্তত হাজারটা ভালো কথা বলেছি। কিন্তু একটা নেতিবাচক মন্তব্যের কারণে খুনের হুমকিও পেয়েছি।’
বাবর আজমের সমালোচনা করলেও কোনো হুমকি পাননি ডুল। সেটি মনে করিয়ে দিয়ে তিনি আরো বলেন, ‘কোহলির সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সমস্যা নেই। ওর সঙ্গে দারুণ আলোচনা হয়। টসের সময়ে বা ম্যাচের পর ওর সাক্ষাৎকার নিয়েছি। কখনো সমস্যা হয়নি। আগে বাবর আজমের ব্যাপারেও একই মন্তব্য করেছি। তখন কেউ কিছু বলেনি।’