ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অজি তারকার মতে বিশ্বকাপের ফাইনাল খেলবে যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫১, ৩০ মে ২০২৪
অজি তারকার মতে বিশ্বকাপের ফাইনাল খেলবে যারা
ছবি- সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। সময়ের হিসেবে আর দুদিন পরেই শুরু হবে এই টুর্নামেন্ট। মাঠের লড়াই শুরুর আগেই সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের মধ্যে চলছে যুক্তিতর্ক। এবার সে তালিকায় যোগ দিলেন অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এই বিশ্বকাপের ফাইনালে উঠবে কারা, তা নিয়ে সম্ভাবনাময় একটি মন্তব্য করেছেন লায়ন। তার মতে, ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারত উঠলেও টি-২০ বিশ্বকাপে তারা ফাইনালে উঠতে পারবে না। বরং ফাইনালে উঠবে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

পাকিস্তানকে কেন এগিয়ে রাখছেন লায়ন, এর পেছনের যুক্তিও দেখিয়েছেন, ‘পাকিস্তানে যেসব স্পিনার আছেন, তারা বিশ্বকাপে দারুণ পারফর্ম করবেন। এছাড়া পাকিস্তানের ব্যাটার হিসেবে তো বাবর আজম আছেনই।’

Advertisement

এই অজি স্পিনার আরো বলেন, ‘টি-২০ ফাইনাল দল হিসেবে অবশ্যই অস্ট্রেলিয়া থাকবে। স্পষ্টতই আমি তাদের প্রতি বেশি পক্ষপাতী। আমি মনে করি, পাকিস্তানের বিপক্ষে আমরা এটি খেলতে যাচ্ছি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার মতো তাদের মানসম্পন্ন স্পিন বোলার আছেন, বাবর আজমের মতো ইলেকট্রিক ব্যাটারও আছেন।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!