এর আগে অবশ্য আরেকটি ম্যাচ ছিল বাংলাদেশের। তবে বৃষ্টি বাধায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি খেলা হয়নি তাদের।
শনিবার নিউেইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। আর খেলা দেখাবে স্টার স্পোর্টস-১ ও নাগরিক টিভি।
.png)
এই ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘এটা অবিশ্বাস্য, আমার মনে হচ্ছে পুরোটাই পাগলাটে ব্যাপার। ইন্টারনেটে আমরা দেখেছিলাম, এখানে কিছুই ছিল না (কয়েক মাস আগে)। এখন এটাকে উপযুক্ত ক্রিকেট স্টেডিয়ামই মনে হচ্ছে। দারুণ লাগছে।’
তিনি আরো বলেন, বিশেষ করে পূর্বপাশের গ্র্যান্ডস্ট্যান্ড এমন হবে আশা করিনি। মাঠও অনেক ভালো মনে হচ্ছে, সবমিলিয়ে এটি সত্যিকারের ক্রিকেট স্টেডিয়াম হয়ে উঠেছে। সত্যি বলতে, আমি এমন কোনো কিছুই আশা করিনি। আমরা সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখছিলাম, সেটি কেমন দেখাচ্ছে। এখানে আমরা খেলতে যাবো, বিষয়টি রোমাঞ্চকর মনে হচ্ছিল।
একই ধরনের মন্তব্য করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনিও মাঠ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং খেলার জন্য আগ্রহ দেখান।