ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশকে চমকে দিতে পারে এই দুদল, বলছেন গিলক্রিস্ট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২২, ১ জুন ২০২৪
বাংলাদেশকে চমকে দিতে পারে এই দুদল, বলছেন গিলক্রিস্ট
কোলাজ- ডেইলি বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।ম্যাচটিতে নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে মুখিয়ে দুদলেই। কারণ, যুক্তরাষ্ট্রের কন্ডিশন বুঝতে এটি দুই দলের জন্যই বড় সুযোগ।

এর আগে অবশ্য আরেকটি ম্যাচ ছিল বাংলাদেশের। তবে বৃষ্টি বাধায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি খেলা হয়নি তাদের। 

শনিবার নিউেইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। আর খেলা দেখাবে স্টার স্পোর্টস-১ ও নাগরিক টিভি।

Advertisement

এই ম্যাচের আগে অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টের মারফতে আশঙ্কাজনক ভবিষ্যদ্বাণী পেলেন শান্তরা। গিলক্রিস্ট মনে করছেন, এবারের টি-২০ বিশ্বকাপ আসরে অঘটন ঘটাতে পারে নেপাল ও নেদারল্যান্ডস। আর তাতে কপাল পুড়তে পারে বাংলাদেশের।

গিলক্রিস্ট বিশ্বাস করেন রোহিত পৌডেলের নেতৃত্বে এক ঝাঁক তরুণকে নিয়ে গড়া নেপাল দলটি আন্তর্জাতিক ক্রিকেটে বেশ নজর কেড়েছে। অপরদিকে আইসিসি ইভেন্টগুলোতে বরাবরই শক্ত লড়াই দেখিয়ে আসছে নেদারল্যান্ডস। বড় দেশগুলোর বিপক্ষে খেলার অল্পবিস্তর সুযোগখানি লুফে নিতে বেশ পটু ডাচরা।

এসইএন রেডিওতে দেওয়া সাক্ষাতকারে গিলক্রিস্ট বলেন, ‘আমার মনে হয় নেপাল এবার সেই দলটি হতে যাচ্ছে যারা ঝলক দেখাবে। তাদের কিছু তরুণ খেলোয়াড় আছেন যারা মোটামুটি সব বড় লিগগুলোতে বিগত বছরগুলোতে খেলে আসছে।’

গিলক্রিস্ট যোগ করেন, ‘গত টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক জাগিয়েছিল ডাচরা। এবারও তারা একই গ্রুপে। তারা সবসময়ই আপনাকে বিব্রত করার জন্য প্রস্তুত থাকে।’ 

এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেপাল ও নেদারল্যান্ডস। গিলক্রিস মনে করেন, এই গ্রুপে নেপাল-নেদারল্যান্ডস যেকোনো সময় চমকে দিতে পারে বাংলাদেশ ও শ্রীলংকাকে। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!