ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

দলীয় ফিফটি পূরণ ভারতের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৮, ১ জুন ২০২৪
দলীয় ফিফটি পূরণ ভারতের
ফাইল ফটো

নবম টি-২০ বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। যেখানে রোহিত শর্মা ও রিশাভ পান্টের জুটিতে দলীয় ফিফটি পূরণ করেছে মেন ইন ব্লুজরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ ওভারে এক উইকেটে ৫৫ রান।

নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রোহিত শর্মা ও স্যাঞ্জু স্যামসন। শুরুতে রয়েসয়ে খেলেন তারা দুজন। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন শরিফুল।

Advertisement

ইনিংসের দ্বিতীয় ওভারে স্যামসনকে লেগ বিফোরের ফাঁদে (এলবিডব্লিউ) ফেলেন শরিফুল। টাইগারদের জোরালো আবেদনে সাড়া দেন ফিল্ড আম্পায়ার। এতে ৬ বলে ১ রান করে সাজঘরে ফেরেন স্যামসন।

এরপর ক্রিজে আসেন রিশাভ পান্ট। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন রোহিত।

এখন রোহিত ২০ ও ২৭ রানে ব্যাটিং করছেন পান্ট।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!