ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

নভনিতের ফিফটিতে উড়ছে কানাডা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৩, ২ জুন ২০২৪
নভনিতের ফিফটিতে উড়ছে কানাডা
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়ছে কানাডা। যেখানে বিশ্বকাপের প্রথম অর্ধশতক হাঁকিয়েছেন কানাডার নভনিত ঢালিওয়াল। এতে বড় সংগ্রহের পথে রয়েছে সাদের দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কানাডার সংগ্রহ ১২ ওভারে দুই উইকেটে ১০২ রান।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। এতে আগে ব্যাট করছে কানাডা।

Advertisement

কানাডার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন অ্যারন জনসন ও নভনিত ঢালিওয়াল। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তারা দুজন।

তবে ভয়ংকর হয়ে ওঠা এ জুটিতে আঘাত হানেন হারমীত সিং। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে জনসনকে সাজঘরের পথ দেখান তিনি। আউট হওয়ার আগে ১৬ বলে ২৩ করেন জনসন।

এরপর ক্রিজে আসেন পরগত সিং। তবে থিতু হওয়ার আগেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। 

পরে বাইশ গজে আসেন নিকোলাস কিরটন। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন নভনিত। সেই সঙ্গে চলতি বিশ্বকাপের প্রথম ফিফটি তুলে নিয়েছেন কানাডা ওপেনার।

নভনিত ৫১ ও ২১ রানে অপরাজিত আছেন কিরটন।

কানাডা দল: অ্যারন জনসন, নভনিত ঢালিওয়াল, পরগত সিং, নিকোলাস কিরটন, শ্রেয়াস মোভা, দিলপ্রীত বাজওয়া, সাদ বিন জাফর (অধিনায়ক), নিখিল দত্ত, দিলন হেলিগার, কলিম সানা ও জেরেমি গর্ডন।

যুক্তরাষ্ট্র দল: স্টিভেন টেইলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), আন্দ্রেস গাউস, অ্যারন জনস, নীতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমীত সিং, শেলডি ফন শ্যালউইক, জসদীপ সিং, আলি খান, সৌরভ নেত্রালভাকার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!