অবিশ্বাস্য হলেও সত্যি যে, এমবাপ্পেকে বাদ দিয়ে অলিম্পিক গেমস ফুটবলের জন্য ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক ফ্রান্স।
প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে ফ্রান্সের হেড কোচ থিয়েরি অঁরি জানিয়েছেন, এমবাপ্পের অলিম্পিকে খেলার ব্যাপারে তার ক্লাবের তীব্র আপত্তি রয়েছে। এ কারণে, তাকে দলে নেয়া হয়নি।
.png)
ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে এরই মধ্যে চুক্তি শেষ হয়ে গেছে এমবাপ্পের। নতুন কোন ক্লাবে তিনি নাম লেখাবেন, তা এখনও ঘোষণা হয়নি। তবে থিয়েরি অঁরি কোন ক্লাবের কথা বললেন? যাদের আপত্তির কারণে দেশসেরা ফুটবলারকে অলিম্পিক দলে নেয়া হলো না!
অঁরি রাখঢাক না করেই বলে দিয়েছেন, ‘রিয়াল মাদ্রিদ সত্যিই অলিম্পিক ফুটবলের ব্যাপারে খুব কঠোর অবস্থানে। তারা, কোনোভাবেই তাদের খেলোয়াড়কে অলিম্পিকে খেলতে দিতে রাজি নন।’
ফ্রান্স কোচের এই কথাতেই প্রমাণ হয়ে গেলো, মাদ্রিদই হচ্ছে এমবাপ্পের পরবর্তী গন্তব্য। তাদের আপত্তির কারণেই ২৫ বছর বয়সী সেরা ফুটবলারকে ছাড়াই অলিম্পিক ফুটবলের দল ঘোষণা করেছে ফ্রান্স।