বছরজুড়ে ঠাসা সূচির সঙ্গে বাড়তি যোগ হয়েছে ২০২৫ ক্লাব বিশ্বকাপ। এতদিন সাত দলের হলেও আগামী বছর থেকে টুর্নামেন্টটি হবে ৩২ দলের। দল বাড়ার পাশাপাশি স্বাভাবিকভাবেই বেড়েছে ম্যাচের সংখ্যা।
এ নিয়ে পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএ সভাপতি মাহেতা মোলাঙ্গো বলেন, ‘সবকিছু নির্ভর করছে তোমাদের (ফুটবলার) ওপর। তোমরা কত দূর যেতে চাও? খেলোয়াড়দের কেউ বলে, আমি আর পারছি না। ধর্মঘটে যাওয়া দরকার বলে মনে করি। কেউ বলে, ‘হ্যাঁ, আমার কাছে লাখ লাখ টাকা আছে। তবে সেটা ব্যয় করার মতো পর্যাপ্ত সময় পাচ্ছি না।’
.png)
ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ায় অভিযোগ যে শুধু ফুটবলারদের সংগঠনের, ব্যাপারটা তা নয়। ইয়ুর্গেন ক্লপ, পেপ গার্দিওলার মতো চ্যাম্পিয়ন কোচদেরও মনে হচ্ছে যে বাড়তি চাপ হচ্ছে ফুটবলারদের ওপর।
মোলাঙ্গো বলেন, ‘এটা শুধু সংগঠনই বলেনি। ইয়ুর্গেন ক্লপ, পেপ গার্দিওলাও বলেছেন। এমন এক অবস্থায় পৌঁছেছি, যখন কোনো কিছুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’
পিএফএ সভাপতি আরো বলেন, ‘ইংল্যান্ডের ঘরোয়া সূচিতে জোর করে কিছু পরিবর্তন এনেছে ফিফা ও উয়েফা। কিছু যে একটা করতে হবে, সেটার ব্যাপারে আমরা আরও নিশ্চয়তা চাই। চিঠি পাঠানোর পর উত্তর পেয়েছি। তবে দুর্ভাগ্যজনকভাবে সেটা আমাদের বিপক্ষে গেছে।’