ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বিশ্বকাপ দলে ডাক না পেয়ে ক্রিকেটারের অদ্ভুত কাণ্ড, অতঃপর...

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০৬, ১ জুন ২০২৪
বিশ্বকাপ দলে ডাক না পেয়ে ক্রিকেটারের অদ্ভুত কাণ্ড, অতঃপর...
ছবি- সংগৃহীত

রোববার থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। মাত্র ১ দিন পরেই মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। যেখানে অংশ নিতে এরই মধ্যে পৌঁছে গেছে দলগুলো।

এদিকে শিরোপার লড়াই জমিয়ে তুলতে সবশেষে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট দল। যেখানে সুযোগ হয়নি লেগ স্পিনার উসামা মিরের। এরপর অভিমানে পিসিবি চেয়ারম্যানের কাছে একটি বার্তা পাঠিয়েছেন তিনি। যা নিয়ে চলছে নাটকীয়তা।

ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে বোর্ডের কাছে আপত্তি জানান উসামা। সেই সঙ্গে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বশেষ টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার কথাও মনে করিয়ে দেন বোর্ডপ্রধানকে। 

উসামার এমন কাণ্ডে নারাজ পাকিস্তানের প্রধান নির্বাচক ও সিনিয়র টিম ম্যানেজার ওয়াহাব রিয়াজ। তাই উসামাকে ইংল্যান্ডের টি-২০ ব্লাস্টে খেলার অনাপত্তিপত্র দেয়ার প্রতিশ্রুতি দিলেও বোর্ডপ্রধানের কাছে আপত্তির বার্তা পাঠানো পর সেটাও স্থগিত করে দেয়া হয়েছে। 

প্রসঙ্গত, ২০২৪ পিএসএলের আসরে সর্বোচ্চ ২৪ উইকেটশিকারি ছিলেন উসামা। সম্প্রতি জাতীয় দলের হয়ে তার খেলায় সন্তুষ্ট ছিলেন না নির্বাচকরা। 

ওয়াহাব জানান, ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে প্রত্যাশা মাফিক পারফরম্যান্স দেখাতে পারেননি উসামা। টি-২০ ব্লাস্টে উরচেস্টারশায়ারের হয়ে পুরো টুর্নামেন্ট খেলার কথা ছিল। পিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় এবার আর খেলা হচ্ছে না তার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!