ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

এই দুজনই বিশ্বকাপের সেরা পারফর্মার হবেন, বলছেন পন্টিং

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৩৪, ৩০ মে ২০২৪
এই দুজনই বিশ্বকাপের সেরা পারফর্মার হবেন, বলছেন পন্টিং
রিকি পন্টিং। ছবি- সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপ। আগামী ২ জুন থেকে পর্দা উঠবে এই টুর্নামেন্টের নবম আসরের। কুড়ি ওভারের টুর্নামেন্ট নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্বকাপের সেমিফাইনালিস্ট হবে কোন চার দল, শিরোপার মঞ্চে উঠবে কারা কিংবা কাদের হাতে উঠবে শিরোপা, এসব নিয়ে চলছে আলোচনা।

এবার আসন্ন বিশ্বকাপে সেরা ব্যাটার-বোলারকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। 

আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এবারের টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক হতে পারেন তারই স্বদেশি ট্রাভিস হেড। বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট দখলে থাকতে পারে ভারতের জাসপ্রিত বুমরাহর।

Advertisement

হেডকে নিয়ে পন্টিং বলেন, ‘আমার মতে টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক হতে পারে ট্রাভিস হেড। শেষ কয়েক বছর ধরে, লাল বলে হোক বা সাদা বলে, সুযোগ পেলেই অসাধারণ পারফরম্যান্স করেছে হেড। আর এই মূহূর্তে ভয়ডরহীন ক্রিকেট খেলছে ও।’

‘আইপিএলে ওঠানামা গেছে, কিন্তু ছন্দে থাকলেই ও দলকে জিতিয়েছে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও সেটা হবে। হয়তো ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স নাও করতে পারে, তবে আমার মনে হয় ও সর্বোচ্চ রানের মালিক হিসেবে প্রতিযোগিতা শেষ করবে। উইকেটে টিকে থাকলেই ও দলকে জেতাতে পারবে।’

জাসপ্রিত বুমরাহকে নিয়ে বাজি পন্টিংয়ের, ‘আমার মতে এই প্রতিযোগিতায় সব চেয়ে বেশি উইকেট পাবে জাসপ্রিত বুমরাহ। অসাধারণ পারফর্ম করে আসছে ভারতের হয়ে দীর্ঘ কয়েক বছর ধরে। আর আইপিএলেও দুরন্ত ছন্দে ছিল।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!