[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪
টস জিতে ফিল্ডিংয়ে উগান্ডা
ছবি- সংগৃহীত
টি-২০ বিশ্বকাপের পঞ্চম ম্যাচে উগান্ডার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। ম্যাচটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ, গ্রুপ পর্বে এটি তাদের প্রথম ম্যাচ। স্বাভাবিকভাবেই জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে মুখিয়ে দুদলই।
মঙ্গলবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়। আর খেলা দেখাবে নাগরিক টিভি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উগান্ডা অধিনায়ক ব্রায়ান মাসাবা।
.png)
উগান্ডা একাদশ: সিমন সেসাজি, রজার মুকাশা, রনক প্যাটেল, রিয়াজত আলী শাহ, দিনেশ নাকরানি, অল্পেশ রামজানি, রবিনসন ওবুয়া, ব্রায়ান মাসাবা (অধিনায়ক), বিলাল হাসান, কসমস কয়েওয়াটা ও হেনরি সেনিওন্দো।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন-উল-হক ও ফজলহক ফারুকী।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আইসিসি টি-২০ বিশ্বকাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!