[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪
উগান্ডার দাপুটে বোলিংয়ে অল্পেই থামল পিএনজি
ছবি: সংগৃহীত
চলমান টি-২০ বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো আইসিসির সর্বোচ্চ কোনো টুর্নামেন্টে প্রথমবার খেলতে নেমেছে উগান্ডা। নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের কাছে শোচনীয় পরাজয় বরণ করে দলটি। তবে পরের ম্যাচেই বল হাতে দাপট দেখিয়েছে তারা।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে উগান্ডার বোলারদের তোপে ১৯.১ ওভারে ৭৭ রানে গুটিয়ে গেছে পাপুয়া নিউ গিনি।
আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। প্রথম ওভারে রানের খাতা খলার আগেই পিএনজি অধিনায়ক আসাদ ভালাকে ফেরান রামজানি। তখন থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পিএনজি।
.png)
দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন হিরি হিরি। এছাড়া লেগা সিয়াকা ও কিপলিন ডরিগা দুজনেই ১২ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। উগান্ডার রামজানি, কেয়ুটা, মিয়াজি ও নুবুগা প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
এখন পর্যন্ত উগান্ডা ও পিএনজির কেউই টি-২০ বিশ্বকাপে জয়ের দেখা পায়নি। গ্রুপের সহজতম দলের বিপক্ষে খেলা থাকায় আজই কাঙ্ক্ষিত জয়ের দেখা পেতে চাইবে উভয় দেশ।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!