বৃহস্পতিবার ডালাসে বিশ্বকাপের ১১তম ম্যাচে ৭ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে যুক্তরাষ্ট্রের সমীকরণটা শেষ ওভারে এসে দাঁড়ায় ১৫ রানে। শেষ বলে জিততে যুক্তরাষ্ট্রের দরকার ছিল ৫ রান। পাকিস্তানের পেসার হারিস রউফের করা সেই বলে স্ট্রাইকে থাকা নিতীশ কুমার চার মারলে ম্যাচ যায় সুপার ওভারে। আর সেখানেই কপাল পুড়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।
পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েও আক্ষেপ ঝরেছে যুক্তরাষ্ট্র দলপতি মোনাঙ্ক প্যাটেলের কণ্ঠে, ‘আমি আউট হওয়ার পরেও ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমার মতে, আমাদের ম্যাচটা শেষ করা উচিত ছিল এবং কোনোভাবেই সুপার ওভারে যাওয়া উচিত হয়নি। তবে আমরা যেভাবে স্নায়ুর চাপ সামলেছি, বিশেষ করে সুপার ওভারে ১৮ রান নেয়া আমাদেরকে আরো এগিয়ে দিয়েছে।’
.png)
তিনি আরো বলেন, '‘টস জিতলে আগে বোলিংয়ের পরিকল্পনা ছিল। আমরা জানতাম শুরুর দিকে আধঘণ্টা পেস বোলাররা সহায়তা পেতে পারে। এরপর আমরা যেভাবে তাদের আটকে রেখেছি এবং পাওয়ার প্লেতে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছি, তা আমাদের অনেক সাহায্য করেছি। আর হ্যাঁ এক দিকে ছোট বাউন্ডারির মাঠ ও এই উইকেটে ১৬০ রান দেখে সবসময়ই মনে হয়েছে যে আমাদের সবসময়ই সুযোগ আছে।’