[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪
জুটি ভাঙলেন রামজানি, ফিরলেন কিং
ছবি- সংগৃহীত
নবম টি-২০ বিশ্বকাপের ১৮তম ম্যাচে উগান্ডার বিপক্ষে লড়ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল ক্যারিবীয়রা। তবে ভয়ংকর হয়ে ওঠা উদ্বোধনী জুটিতে আঘাত করেছেন আল্পেশ রমজানি। এতে সাজঘরে ফিরেছেন ব্র্যান্ডন কিং।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৪.৩ ওভারে এক উইকেটে ৪১ রান।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস। শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করেন তারা দুজন।
.png)
ভয়ংকর হয়ে ওঠা এ জুটিতে অবশ্য আঘাত করেছেন আল্পেশ রমজানি। এতে ১৩ রান করে আউট হয়েছেন কিং।
তার বিদায়ে ক্রিজে আসেন নিকোলাস পুরান। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন চার্লস।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আইসিসি টি-২০ বিশ্বকাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!