টি-টোয়েন্টিতে দুই দলের মোট ৮ বারের দেখায় ৬ বারই জিতেছে ভারত, পাকিস্তানের জয় মাত্র একটি। বাকি একটি ম্যাচ হয়েছে ড্র। এর আগে, কোনোবারই ভারতকে অলআউট করতে পারেনি পাকিস্তান। এবারই প্রথম আফ্রিদি-নাসিম-রউফদের বোলিং তাণ্ডবে ২০ ওভারের আগেই গুঁড়িয়ে যেতে হয় রোহিত শর্মার দলকে।
রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ১১৯ রানে অলআউট করে দিয়েছে বাবর আজমের দল। টি-টোয়েন্টির ইতিহাসে এটাই ভারতকে সবচেয়ে কম রানে থামিয়ে দেওয়ার রেকর্ড পাকিস্তানের। এর আগে, ২০১২ সালে ভারতকে ৯ উইকেটে ১৩৩ রানে থামিয়েছিল সবুজ জার্সিধারীরা।
.png)
টি-টোয়েন্টির মতো ওয়ানডে বিশ্বকাপেও ৮ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। প্রতিবারই জিতেছে ভারত।